latest Post

যৌনকর্মীদের অস্তিত্ব আছে, সমাজ থেকে তাদের বিচ্ছিন

সমাজে চাহিদা আছে বলে যৌনকর্মীদের অস্তিত্ব আছে, তাই তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না— এ যুক্তি উত্থাপন করে সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যৌনকর্মীরা। গতকাল শনিবার মহানগর নাট্যমঞ্চে যৌনকর্মীদের জাতীয় সম্মেলনে এসব বক্তব্য উঠে আসে।

দুর্জয় নারী সংঘ ও বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন যৌথভাবে ‘যৌনকর্মীদের আত্মমর্যাদা, সামাজিক স্বীকৃতি ও বাঁচার অধিকার’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে যৌনকর্মীরা দাবি করেন, তাদের কেউ স্বেচ্ছায় এ পেশায় আসেনি। যারা রাতের বেলা তাদের কাছে যান, দিনের বেলা তাদের এড়িয়ে চলেন বলে অভিযোগ করেন তারা।

সম্মেলনে বলা হয়, বাংলাদেশে এখন ৭৪ হাজার ৩০০ নারী যৌন পেশায় রয়েছে। এদের ৫৪ শতাংশ যৌনপল্লীতে, ৪১ শতাংশ ভাসমান এবং ৫ শতাংশ হোটেলে। জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে ৭০০’র মতো যৌনকর্মী আসেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইন কমিশনের সদস্য মো. শাহ আলম বলেন, যৌনকর্মীদের সুরক্ষায় নতুন আইন প্রয়োজন। তিনি আরো বলেন, বৈষম্যবিলোপ আইনের খসড়া হয়েছে। ওই আইনের একটি ধারায় বলা হয়েছে, মা-বাবার পেশার কারণে কোনো শিশু শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না।

বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন যথাযথ পুনর্বাসন ছাড়া যৌনকর্মীদের উচ্ছেদ করা যাবে না বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সরকারের ন্যাশনাল এইডস ওএসটিডি প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন, ইউএনএইডসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment