latest Post

রোমান্স ও যৌনতা মধ্যে পার্থক্য

অনেকেই রোমান্টিকতা ও যৌনতাকে এক করে ফেলেন। অনেকে মনে করেন, নারীকে যে যত দ্রুত বিছানায় নিতে পারে সে ততো রোমান্টিক। কিন্তু সেই ধারণা ভুল। অধিকাংশ নারীর কাছে যৌনতা ও রোমান্টিকতার সংজ্ঞা ভিন্ন।

সম্প্রতি এ বিষয়ে বেশ কিছু নারীর বক্তব্য নিয়েছে একটি প্রভাবশালী বিদেশি ম্যাগাজিন। তাতে অধিকাংশ নারীর বক্তব্যে দেখা গেছে, রোমান্সের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কারো কাছে রোমান্স মানে হলো প্রেমের সঙ্গে যুক্ত এক ধরনের রহস্যময় ও উত্তেজনাকর অনুভূতি। আবার কারো কাছে রোমান্স মানে প্রিয় পুরুষটির কাছ থেকে পাওয়া ছোট্ট হাসি বা একটি ফুল। আবার কারো কাছে নিতান্ত একটা চুমু বা কখনো দুজনে গল্প করতে করতে একসঙ্গে খাওয়া।

আবার অনেক নারী বলেছে, রোমান্স হলো সেটিই যা একজনকে একটি মানসিক ভ্রমণের মধ্যে দিয়ে মন ও চেতনা জাগ্রত করে সবশেষে যৌনতার দিকে নিয়ে যায়।

অন্যদিকে একই প্রশ্ন করা হয়েছিল কিছু পুরুষকে। তাদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, অনেক পুরুষই বিশ্বাস করেন, যৌনতার সময় বিছানায় সফল হওয়াই রোমান্টিকতার বহির্প্রকাশ। এর জন্য প্রেমিকার হাত ধরে থাকতে হবে বা তাকে আদর করে চুমু খেতে হবে কিংবা মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে এমন নয়। আবার কোনো কোনো পুরুষ রোমান্স বলতে বুঝিয়েছেন এমন এক অনুভূতিকে, যখন তার প্রেমিকার আচরণ তাকে তীব্রভাবে আকর্ষিত ও কামার্ত করে তুলবে।

এ নিয়ে সম্প্রতি বেশ কিছু নারীকে প্রশ্ন করা হয়েছিল যে, তারা যদি যৌনতা ও রোমান্সকে আলাদা মনে করেন তাহলে প্রেমিক বা স্বামীর কাছ থেকে ঠিক কী ধরনের আচরণ আশা করেন।

এ বিষয়ে প্রথম জন বলেন, ‘আমি বিশ্বাস করি, যৌনতা রোমান্স নয়। রাতে খোলা আকাশের নিচে দুজনে মিলে তারা দেখা, মোমবাতির আলোয় নৈশভোজ, বিছানায় দুজনে পোশাপাশি শুয়ে অল্প অল্প কথাসহ এমন অনেক জিনিসই রোমান্স। আবার রোমান্স হলো দুজনের নিজেদের মতো করে একটা দিন পার করা, সমুদ্রের ধারে হাত ধরাধরি করে হাঁটা, সাঁতার কাটা ও চুমু খাওয়া।’

দ্বিতীয় নারী বলেন, ‘রোমান্স হলো আমার কাছে অন্য রকম এক অনুভূতি। যেমন একসঙ্গে বসে সিনেমা দেখা ও পপকর্ন বা চিপস খাওয়া। একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করা। বিশেষ করে সারাদিন পরিশ্রম করে ঘরে ফেরার পর একটু সহমর্মীতাও রোমান্সের অনুসঙ্গ।’

অন্যদিকে ভিন্ন মতও পাওয়া গেছে। তৃতীয় আরেক নারী বলেন, ‘যৌনতাও এক ধরনের রোমান্স। কিন্তু এটি নির্ভর করে আমার পুরুষ সঙ্গীটির সঙ্গে সম্পর্ক কেমন। রোমান্স আসলে যৌনতার একটি পুরো প্যাকেজ। যখন একে অন্যকে নারী পুরুষ ভালোবাসে তখন এমনি এমনিই রোমান্স তৈরি হয়।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment