latest Post

রুবেলের সাথে সাক্ষাৎ করলেন আকরামসহ পরিবারের সদ্যস্যরা

নারী ও শিশু নির্যাতন আইনে অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপির করা মামলায় কারাগারে আটক জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও তার পরিাবরের কয়েক জন সদস্য। তবে বোর্ডের প্রতিনিধি নয়, ব্যক্তিগত সম্পর্কের কারণে রুবেলের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন জাতীয় দালের সাবেক এ ক্রিকেটার। আজ শনিবার সকালে জেল কর্তৃপক্ষের সাথে দেখা করে রুবেলের সঙ্গে সাক্ষাতের অনুমতি পান আকরাম খান। প্রায় আধা ঘন্টা রুবেলের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রুবেলের মা ও বাবা আকরাম খানের সঙ্গে ছিলেন।
কারাগার থেকে বের হয়ে আকরাম খান বলেন, আমি সকালে রুবেলকে দেখতে যাবার কিছুক্ষণ আগে তার বাবা-মা তাকে দেখতে গিয়েছিলেন। বিসিবির পক্ষ থেকে তাকে দেখতে যাননি উল্লেখ করে আকরাম বলেন, রুবেলের সঙ্গে আমাদের আগে থেকেই ভাল সম্পর্ক রয়েছে। যে কারণে দেখতে গিয়েছি। সে ভাল আছে।
আগামী ১২ জানুয়ারি বিশ্বকাপ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পের পর ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দল রওনা হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার বিসব্রেনেও দুই সপ্তাহের একটি অনুশীলন ক্যাম্প হবে। এমন অবস্থায় রুবেল হোসেনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শংকা দেখা গেলেও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। রুবেলকে যদি শেষ পর্যন্ত বাদ দিতে হয় তাহলে পরিবর্তিত হিসেবে কাকে দলভুক্ত করা হবে সে বিষয়েও বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বোর্ডের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন নির্দেশনা আমরা পাইনি। পরিবর্তিত হিসেবে শফিউল ইসলামের নাম প্রচারিত হবার কারণ জানতে চাইলে ফারুক বলেন, আসলে তালিকায় ১৬তম ক্রিকেটার হিসেবে রয়েছে শফিউলের নাম। যে কারণে তাকে নিয়েই গুজব রটেছে। আমরা এখনো কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি। বোর্ডের কাছ থেকে নিদের্শনা পেলেই কেবল আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করব। এর আগে নয়।
পক্ষান্তরে রুবেলকে দল থেকে বাদ দেয়া হবে কিনা জানতে চাইলে ফারুক বলেন, এ বিষয়ে সিদ্দান্ত নেবে বিসিবি। এ বিষয়ে নির্বাচকদের কিছুই করার নেই বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, রুবেলকে বাদ দেয়া হবে কিনা, এ বিষয়ে কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
সূত্র:ইন্টারনেট

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment