latest Post

অনন্ত জলিল থাই টেলিভিশনে

থাইল্যান্ডের এক টিভি চ্যানেলে খুব শিগগির দেখা যাবে অনন্ত জলিলকে। ‘থাই টিভি থ্রি’ নামের ওই চ্যানেলে আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক একটি অনুষ্ঠানে সাক্ষাত্কার দিয়েছেন তিনি। সাক্ষাত্কারে অনন্ত বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা, চলচ্চিত্রের আধুনিকায়ন ও চিত্রতারকা হিসেবে তাঁর পথচলার কথা তুলে ধরেন। অনন্ত প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্বের যেখানেই যাই না কেন, বাংলাদেশ ও বাংলাদেশের চলচ্চিত্রের কথা সবার সামনে তুলে ধরতে ভুল হয় না আমার। বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।’
থাইল্যান্ডে বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির ব্যাপারেও অনন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান। পাশাপাশি কীভাবে দেশীয় চলচ্চিত্রের আরও উন্নতি সাধন করা যায়, সে বিষয়েও আলোচনা করেন তিনি।
এই মুহূর্তে অনন্ত ব্যক্তিগত কাজে থাইল্যান্ডে অবস্থান করছেন। সঙ্গে তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও রয়েছেন। - See more at: http://atnewsbd.com/news_details.php?n=6102#sthash.PLNbzGqa.dpuf

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment