latest Post

ভিকারুন্নিসার ভর্তি কার্যক্রম চলছে লটারির মাধ্যমে

লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের স্কুল শাখায় ১ম শেণীর ছাত্রী ভর্তি কার্যক্রম। আসন খালি থাকা সাপেক্ষে লটারি কার্যক্রম চলবে এবং আজকের মধ্যেই তা শেষ হবে।

সোমবার সকাল আটটায় রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ চত্বরে অভিভাবক, প্রশাসন এবং শিক্ষকদের উপস্থিতিতে শুরু হয় ভর্তির জন্য লটারি কার্যক্রম।

সবার উপস্থিতিতে তিনজন শিশু লটারি বক্স থেকে তিনটি লটারি তুলে থাকেন এবং পরে সবার সামনে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। এভাবেই একের এক উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণার মাধ্যমে চলছে ভর্তির জন্য লটারি কার্যক্রম।

লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা সম্পর্কে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিখুঁত করতেই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

এদিকে অভিভাবকরাও ভর্তির জন্য লটারি কার্যক্রমের প্রশংসা করেছেন।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment