latest Post

হারিয়ে যাওয়া স্যুট ১৪ বছর পর উদ্ধার

১৪ বছর পর সন্ধান পাওয়া গেলো অস্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠিত ২০০০ অলিম্পিক গেমসে ব্যবহৃত লাইক্রা বডি স্যুটের। যা ২০০০ অলিম্পিকেই হারিয়ে গিয়েছিলো স্যুটটি পরিহিত ক্যাথি ফ্রিম্যানের ড্রেসিং রুম থেকে।

২০০০ সিডনী অলিম্পিক উদ্বোধনের সময় কলড্রনে মশাল প্রজ্বলনের সময় ক্যাথি ফ্রিম্যান এই সুট পড়েছিলেন। ফ্রিম্যান অলিম্পিকে ৪০০ মিটারে সোনাজয়ী আদিবাসী অ্যাথলিট। তার হাতেই প্রথম সিডনী অলিম্পিকের মশাল ওঠে। আর সেবারই ড্রেসিং রুম থেকে হারিয়ে যায় স্যুটটি।

হারিয়ে যাবার দীর্ঘ ১৪ বছর পর অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি মঙ্গলবার, স্যুটটির খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করেন। মেলবোর্নের ন্যাশনাল স্পোর্টস মিউজিয়ামে রাখা হয়েছে স্যুটটি।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment