"সুপার লিগ" পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। এ ম্যাচে জয়ের জন্য মোহামেডানের দেয়া ২৪১ রানের টার্গেটে এখন ব্যাট করছে আবাহনী।
আবাহনী মোহামেডান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। এর আগে এ মৌসুমে দু'দলের প্রথম দেখায় আবাহনীর কাছে হেরেছিল মোহামেডান। তাই এ ম্যাচে প্রতিশোধের সুযোগ মোহামেডানের সামনে।
টস জিতে, শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানেই তানভীর, মিথুন, ইজাজ ও রহমতকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে মোহামেডান। তবে, নাঈম ইসলামের ৫১ রানে ঘুরে দাঁড়ায় তারা। এরপর নাইম বিদায় নিলেও, আরিফের ১০৯ ও অধিনায়ক মাশরাফির ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান।
২৪১ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে আবাহনী।

0 comments:
Post a Comment