latest Post

গোপনে বিয়ে করলেন চিত্রনায়ক নিরব

শিরোনাম পড়ে ভাবছেন, ঠিক দেখলেন তো। হ্যাঁ ঠিকই দেখেছেন অনেকটা গোপনেই গত ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তিনি। তবে কনেটি কে? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে।

তবে শুনুন, কনে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির সঙ্গে নিরবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। নিরবের পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের আয়োজন করে। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

নিরবের স্ত্রী ঋদ্ধি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী। থাকেন ঢাকার উত্তরায়। বাবা এম এ তাহের চৌধুরী এবং মা মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে তিনি।

নিরব সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে করবো এটা অনেক দিন ধরেই প্লানিং ছিল। সবাইকে জানিয়ে ঘটা করে বিয়ে করার ইচ্ছে ছিল না। তবে আমি শিগগিরই রিসিপশন পার্টি করবো মিডিয়ার সবাইকে নিয়ে। সবাই আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন।’

মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখলেও চলচ্চিত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেন এ অভিনেতা। চার অক্ষরের ভালোবাসা ছিল নিরব অভিনীত সর্বশেষ সিনেমা। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মোহাম্মদ জাকির খানের ‘রাঙামন’, ‘মনের অজান্তে’ ওয়াকিল আহম্মেদের ‘লাভ ইন কোরিয়া’, শাহানাজ কাকলীর ‘নদীজল’।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment