latest Post

বলিউডের এক নম্বরে সানি লিওন

সানি লিওন, পর্নস্টার থেকে হয়েছেন বলিউড অভিনেত্রী। খুব বেশি ছবি করেন নি। ছোট্ট এই ক্যারিয়ারে পর্দায় তাঁর উপস্থিতি মানেই সাড়া পড়ে যায় দর্শকদের মাঝে। সেই তারকাকে বলিউডের এক নম্বর অভিনেত্রী মনে করেন অভিনেতা তুষার কাপুর। নায়িকাদের মধ্যে সানিকে শীর্ষেই রেখেছেন তিনি।
আইএনএসর খবরে বলা হয়েছে, সানি লিওন ও তুষার কাপুর তাঁদের আসন্ন ছবি ‘মাস্তিজাদে’-র কাজ করেছেন। তুষার বলেছেন, সানি শুধু ভালো অভিনেত্রীই নন, ভালো মানুষও। তুষারের এও ধারণা, ‘মাস্তিজাদে’ অবশ্যই ব্লকবাস্টার হবে। মিলাপ জাভেরি পরিচালিত এ ছবিতে সানি ‘লায়লা লেলে’ নামক এক চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ভির দাসকেও দেখা যাবে এই ছবিতে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment