latest Post

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক নারী। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে মগবাজারের পেয়ারবাগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান ওই নারী।

স্থানীয়রা জানান, মারা যাওয়ার পর প্রায় পাঁচ ঘন্টা পর রেলওয়ে পুলিশ লাশ সরিয়ে নেন। রেলগেটে কর্তব্যরত গেটম্যান সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই কমলাপুর জিআরপি থানায় জানানো হয়।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment