latest Post

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্য

দীর্ঘ ৮ দিন ধরে গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপি স্থায়ী কমিটির তিন নেতা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে. মাহাবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান। এরপর আসেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর কিছুক্ষণ পরে প্রবেশ করেন খালেদা জিয়ার উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়। দলীয় প্রধানের অবরুদ্ধ হওয়ার প্রায় ৮ দিন পর তার সাথে দেখা করতে আসলেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই তিন নেতা।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment