latest Post

অবশেষে রুবেলের জামিন


অবশেষে রুবেলের জামিন
ঢাকা, ১১ জানুয়ারি, : অবশেষে চিত্রনায়কা নাজনীন আক্তার হ্যাপির করা করা নারী নির্যাতন মামলায় জামিন পেলেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় পেসার রুবেল হোসেন। আজ রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন রুবেলের আইনজীবীরা। পরে শুনানি শেষে এ আদেশ দেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস। ৫০ হাজার টাকা বন্ডের মুচলেকায় পুলিশের অভিযোগ পত্র না আসা পর্যন্ত এ জামিন দেয়া হয় রুবেলকে। এতে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা সংশয় কেটে গেলো।
এর আগে হ্যাপির করা মামলায় গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম অন্তর্র্বতীকালীন জামিন পান রুবেল। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রুবেল। গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপি। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয় রুবেলের বিরুদ্ধে।অবশ্য রুবেল এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। হ্যাপি নারী নির্যাতন আইনে মামলা করায় পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষাও হয়েছে। ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হ্যাপিকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে,এমন কোনো আলামত চিকিৎসকরা পাননি। ২১ বছর বয়সী হ্যাপির দাবি, ফেসবুকের মাধ্যমে প্রায় ১ বছর আগে তার সঙ্গে পরিচয় হয় রুবেলের। বিয়ের কথা বলে নয় মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছিলেন রুবেল।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য রুবেল হোসেনকে। এরপর দেশের ক্রিকেট ভক্তরা বিশ্বকাপের প্রয়োজনীয়তার জন্য রুবেলের মুক্তির দাবিতে প্রতিবাদ করেন। সে প্রেক্ষিতে রুবেলের আইনজীবী আদালতে তার জামিন আবেদন করেন। এর আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে টাইগার স্কোয়াডে সুযোগ পেয়েছেন রুবেল। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, জামিন পেলে রুবেল খেলতে পারবেন বিশ্বকাপ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে সোমবার। আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment