latest Post

ইজতেমায় বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস

প্রত্যেক বছরের মতো এবারও প্রচলিত ভাড়ায় আজ বুধবার থেকে স্পেশাল বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিসি কর্তৃপক্ষ। ঢাকা ও পার্শ¦বর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও টার্মিনাল থেকে ইজতেমাস্থলে মুসল্লি ও যাত্রীসাধারণের সড়কপথে যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আজ বুধবার থেকেই দ্বিতল ও একতলা বাস দিয়ে বিআরটিসি ‘বিশ্ব ইজতেমা স্পেশাল সার্ভিস’ চালু করছে। বিআরটিসির বাসসমূহ ১ম ও ২য় ধাপে ৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে। এদিকে আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১১ জানুয়ারি ও ১৬ থেকে ১৮ জানুয়ারি বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি
বিআরটিসির ইজতেমা সার্ভিসের বাসগুলো আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব, কুটি চৌমহনী, বিবাড়ীয়া, কিশোরগঞ্জ, বিরিশিরি, নেত্রকোনা, সোনাপুর, চরজব্বার, লক্ষ্মীপুর, কলমাকান্দা, মদন, মনোহরদী, মিরকাদিম, মোহনগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর প্রভৃতি স্থান থেকে ২২৮টি বাস ঢাকা পর্যন্ত চলাচল করবে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি বাস আব্দুল্লাহপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; শিববাড়ী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; চৌরাস্তা-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থল; গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থল; গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল; মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থল; ঢাকা-নারায়ণগঞ্জ; চিটাগাং রোড-সাভার; ঢাকা-নরসিংদী এবং ঢাকা-কুমিল্লা বিশ্ব ইজতেমা সার্ভিস চলাচল করবে।
৯ থেকে ১১ জানুয়ারি ও ১৬ থেকে ১৮ জানুয়ারি দ্বিতল বাস কাকরাইল মসজিদ সংলগ্ন পয়েন্ট থেকে মুসল্লিদের বিশ্ব ইজতেমা স্থানে পৌঁছানোর জন্য চলাচল করবে। এয়ারপোর্ট থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নেয়ার জন্য জোয়ারসাহারা বাসডিপো থেকে একটি বাস ‘বিদেশিদের জন্য সংরক্ষিত’ স্টিকারে চলাচল করবে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি বিভিন্ন জেলায় পৌঁছে দেয়ার জন্য একতলা বাস ইজতেমাস্থল হতে বিভিন্ন জেলায় চলাচল করবে।
বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য কর্পোরেশনের জোয়ারসাহারা বাসডিপোতে একটি কন্ট্রোলরুম চালু থাকবে। কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন জোয়ারসাহারা বাসডিপোর ম্যানেজার (অপারেশন), ফোন নং- ৫৮৯৫১৭৭৮, মোবাইল নং- ০১৭১৪২৯৩৯২০ এবং মো. মাসুদ আলম, এটিও, মোবাইল নং- ০১৭৩৪০৫৩৯৯১। দ্বিতল বাস চলাচলের দায়িত্বে থাকবেন দ্বিতল বাসডিপোর ম্যানেজার (অপারেশন), ফোন নং - ৯০০২৩৯৫, মোবাইল নং-০১৭১১২৪৪৮৭৪। তাছাড়া, প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি কন্ট্রোল রুম থাকবে, যার নাম্বার- ৯৫৬৪৩৬১।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment