latest Post

‘নাটক চলছে’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাটক চলছে। খালেদা জিয়া বন্দিদশার নামে অভিনয় করে চলেছেন। টিভিতেও তো নাটক দেখায়, সেরকম। সবাই একজন অভিনেত্রীকে মিস করছেন। তিনি বলেন, এ ভদ্রমহিলা কেন অফিসে কাজ করছেন আর বলছেন যে, তাকে বন্দি করে রাখা হয়েছে? অথচ আগে থেকেই সেখানে থাকার সব ব্যবস্থা করে রাখা হয়েছে। তাছাড়া তিনি কয়েকদিন আগে নিরাপত্তা বাড়াতে সরকারকে চিঠি দিয়েছেন। অথচ যখন নিরাপত্তা বাড়ালাম, তখনই এটা নিয়ে কথা হচ্ছে। আজ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যদিয়ে নতুন সরকার এসেছে। ওই নির্বাচন ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, তিনি কিভাবে ভাবেন, মানুষ খুন করে- কিভাবে নির্বাচন বানচাল করবেন।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ ও আন্তর্জাতিকভাবে এই সরকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। আজ বংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। সে জায়গাতে অন্তত আমরা আনতে পেরেছি। তিনি বলেন, বিএনপিও ক্ষমতায় ছিল। তাদের উন্নতির তালিকা আর আমাদের তালিকা আকাশ পাতাল পার্থক্য। তিনি আরও বলেন, দেশের উন্নতি করেছি। উনার (খালেদা জিয়া) দৃষ্টিতে উন্নতি দেখেননি।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment