latest Post

বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা দগ্ধ হেলপারের ঢাকায় মৃত্যু

বগুড়ায় শহরতলির বারপুর এলাকায় ফার্ণিচার বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকের হেলপার আবদুর রহিম মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, শুক্রবার ভোররাত ৪টার দিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয় আবদুর রহিমকে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, নিহত ট্রাক চালক রহিমের শরীরের ৩৯ শতাংশ পুড়ে গিয়েছিল। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনরা কেউ এখনও হাসপাতালে এসে পৌঁছায়নি।
এদিকে ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম জানান, বগুড়া শহরতলির নুনগোলা এলাকা থেকে একটি ট্রাক পিরোজপুরে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে ট্রাকটি বারপুর এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে পৌঁছলে পিকেটাররা পেট্রল বোমা নিক্ষেপ করে। বোমাটি ট্রাকের কেবিনে পড়লে সাথে সাথে আগুন ধরে যায়। আগুনে চালক টিটেন, ফার্নিচার মালিক শিবগঞ্জের মোকামতলার মৃত আবদুল মান্নানের ছেলে সাজু ও হেলপার আবদুর রহিম দগ্ধ হন। ফার্ণিচারগুলো পুড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফার্ণিচার বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এ সময় ফার্ণিচার ভর্তি ট্রাকটি পুড়ে যায়। এবং ট্রাক চালক টিটেন, হেলপার আবদুর রহিম ও ফার্ণিচার মালিক সাজু দগ্ধ হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হেলপার রহিমের অবস্থা আশংকাজনক হওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। 

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment