সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে সিরিজের ৩য় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছে প্রোটিয়াসরা। সেঞ্চুরিয়ানে সিরিজের ১ম টেস্ট এক ইনিংস ও ২২০ রানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। আর পোর্ট এলিজাবেথের টেস্ট হয় ড্র। কেপটাউন টেস্ট জয়ের জন্য ৪র্থ দিনে ১২৪ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ১ উইকেটে ৯ রান তুলেছিলো তারা। তাই ৫ম ও শেষদিনে প্রয়োজন পড়ে ১১৫ রান। সে লক্ষ্যে ৫ম দিনের লাঞ্চ বিরতির আগেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
৫ রানে শুরু করা ডিন এলগার শেষপর্যন্ত ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। মাঝে ফাফ ডু-প্লেসিসকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। এলগারকে নিয়ে সেই চাপ সামলে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হাশিম আমলা। ৩৮ রানে অপরাজিত ছিলেন আমলা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৪ রানে ২ উইকেট শিকার করেন স্পিনার সুলেমান বেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেন এবি ডি ভিলিয়ার্স ও সিরিজ সেরার পুরস্কার জিতেন আমলা। পক্ষান্তরে আগামী ৯ জানুয়ারী শুক্রাবার থেকে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে এ দুদল।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ৩২৯ ও ২১৫ (স্যামুয়েলস ৭৪, চন্দরপল ৫০, হার্মার ৪/৮২)।
দক্ষিন আফ্রিকা ৪২১ ও ১২৪/২, ৩৭.৪ ওভার (এলগার ৬০*, আমলা ৩৮*, বেন ২/২৪)।

ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।
ম্যান অব দ্য ম্যাচ : এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।
ম্যান অব দ্য সিরিজ : হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)।

0 comments:
Post a Comment