বিগব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন তিনি। রবিবার রাত ১১টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। আজ ফিরবেন বিশ্বকাপের পর।
আগামী ৭ জানুয়ারি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ রয়েছে। এই ম্যাচে মাঠে নামতে পারেন বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব। বিগ ব্যাশে খেলা শেষে তিনি যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। জাতীয় দল ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়া যাবে। সেখানে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এর আগে অবশ্য (২০১৩ সালে) অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন তিনি। ২০১৪ সালেও অ্যাডিলেডের হয়েই খেলার কথা ছিল তার। কিন্তু আচরণবিধি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের বিদেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় অ্যাডিলেডের সঙ্গে তার চুক্তি বাতিল হয়। জিম্বাবুয়ে সিরিজ শেষে সাকিবের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আবার নতুন করে খেলার সুযোগ সৃষ্টি হয় সাকিবের। সেই সুযোগটি কাজে লাগায় মেলবোর্ন রেনেগডস। তারা দলে ভিড়ায় বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বিগ ব্যাশে খেলাটা বিশ্বকাপের প্রস্তুতিতে সাকিবকে অনেক সাহায্য করবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া যাওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারবেন। পরে আবার জাতীয় দলের সঙ্গেও অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবেন। সব মিলিয়ে বিশ্বকাপকে সামনে রেখে সবচেয়ে বেশি অনুশীলন করার সুযোগ পাবেন দেশসেরা এই অলরাউন্ডার।

0 comments:
Post a Comment