latest Post

সঠিক মনের মানুষ খুঁজে না পেলে আপনার করনীয়

জীবনে এখনও ঠিকঠাক প্রেম খুঁজে পাননি? কী-ই বা আর করবেন! সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি বসে রয়েছেন বাড়িতে, ভাবলেই মনটা কীরকম যেন করে ওঠে৷ খারাপ হওয়াটা স্বাভাবিক৷কিন্তু তা বলে তো হাত-পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে আর চলবে না৷বাইরে গিয়ে মিশতে হবে সকলের সঙ্গে৷ কে বলতে পারে, আপনি হয়তো পেয়ে গেলেন আপনার সঠিক জীবনসাথীর ঠিকানা৷ জীবনে ভুলভাল কোনও সঙ্গীকে পছন্দ করার থেকে ভালো একা থাকা৷একা থাকার ভয়ে অনেক মহিলাই ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়েন৷ এটা কিন্তু ঠিক না৷যাকে কোনওভাবে পছন্দ হচ্ছে না, তাকে শুধুমাত্র সময় কাটাতে হবে বলেই সঙ্গে নিয়ে ঘুরবেন, ব্যাপারটা মোটেও সমর্থন করা যায় না৷আপাতভাবে একা থাকলেও মনকে এই বলে সান্ত্বনা দিন যে আপনার জন্য আরও ভালো কেউ অপেক্ষা করে রয়েছে৷ সারাদিন বাড়িতে টিভি দেখে বা অফিসে কম্পিউটার করে কাটালে একটা সময়ের পর একঘেয়েমি আসতে বাধ্য৷কেউ তো আর শখ করে একা থাকে না৷ আপনি যখন একা রয়েছেন, তখন কোনও পরিস্থিতির চাপে পড়েই আপনার এই সিদ্ধান্ত৷হয়তো চাকরি পাল্টে অন্য চকরি নিলেন নিজের জন্য, পরিবারের সবার জন্য কিংবা নতুন সম্পর্কের জন্য আপনি আরও বেশি সময় দিতে পারবেন৷ কে জানে হলেও হতে পারে৷অবসর সময়টা ক্লাবে বা জিমে যেতে পারেন৷ কিংবা বেছে নিতে পারেন অনলাইন ডেটিংও৷ কে বলতে পারে এখান থেকেই আপনার জীবন হয়তো আসতে পারে কোনও অ্যাবাউট টার্ন৷ মধ্য তিরিশেও যদি আপনি একা থাকেন, তাহলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আপনাকে প্রশ্ন করে করে অতিষ্ঠ করে তুলতে পারেন, কেন আপনি বিয়ে করছেন না, বা কেন নিদেনপক্ষে আপনার ডেটিং-ও চলছে না কেন? সত্যিই এটা তো অপ্রিয় হলেও ঘোর বাস্তব৷লোকের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না৷মানছি প্রশ্নটাও আপনার কাছে খুবই অস্বস্তিকর৷কিন্তু দিনের শেষে এটা আপনার নিজের জীবন, এটা আপনি নিজের মতে চালাবেন৷কে কী বলল সেই বিষয়ে বেশি চিন্তা করবেন না৷ কাউকে আপনার ব্যক্তিগত স্পেসে ঢুকতেও দেবেন না৷ হতে পারে আপনার ড্রিমম্যান হয়তো আপনার খুব কাছেই রয়েছে, কিন্তু আপনি তাকে ঠিক খুঁজে নিতে পারছেন না৷আপনার প্রতিবেশী, বন্ধু, সহকর্মীদের ভিতরেই হয়তো কেউ একজন রয়েছেন৷ নিজেকে একবার ভালো করে প্রশ্ন করুন, এরকম কাউকে আপনি ভুলে যাচ্ছেন না তো? আপনি নিজেই বুঝতে পারবেন কারওর উপর বেশি নির্ভরশীলতা, একটু বেশি হলেও কি ভালোলাগা তৈরি হয়েছে? আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার কোনও স্বভাবের জন্যই কি আপনার জীবনে এখনও সেই কাঙ্খিত পুরুষের পদার্পণ হয়নি? আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ, রাগের উপর নিয়ন্ত্রণ করতে পারেন না, কিংবা পরশ্রীকাতর? তাহলে একটু মুশকিল৷নিজেকে একটু বদলে অন্যকে খানিকটা ভালোবাসতে শিখুন৷নিজেকে গ্রুম করুন, ভালো করে লোকজনের সঙ্গে মিশতে, কথাবার্তা বলতে শিখুন৷আর সঙ্গে সঙ্গে নিজেকে কাউন্সেলিং করে বুঝুন কীভাবে একটা দৃঢ় সম্পর্ক তৈরি করা যাবে৷ আপনি কি ভয় পাচ্ছেন? ঘাবড়াবেন না, আপনি একা নন, অনেকেই ভয় পান৷ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব তো হয়ে গেল, তাদের সঙ্গে ডেটিং পর্যন্ত ঠিক আছে৷ কিন্তু যখনই আর এক ধাপ এগিয়ে ব্যাপারটা প্রেমের গণ্ডিতে ঢুকে যায়, তখনই আপনি দু’কদম পিছিয়ে যান৷ হয়তো এত বড় একটা সম্পর্কের ঠিকমতো কমিটমেন্ট করার আত্মবিশ্বাস আপনার নেই৷কিন্তু এত ভয় পেলে ভবিষ্যতে স্বামী হিসেবে কাউকে বাছবেন কী করে! কথায় বলে যত বিয়ে করতে দেরি হবে, ততই সন্তান মানুষ করারও সমস্যা৷তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ফলে এটা তেমন একটা সমস্যা নয়৷ এখন যেখানে মেনোপোজ হয়ে যাওয়ার পরও মা হওয়া যায়, সেখানে যদি আপনার পছন্দের জীবনসঙ্গী খুঁজতে ৪০ হয়েই যায়, তাতেই বা ক্ষতি কী! তিরিশ হওয়ার আগেই বিয়ে করে সন্তানের দেখাশোনা পুরোদমে শুরু করে দিতে হবে, এরকম কোনও হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই৷আপনি ধীরে-সুস্থে এগোন৷হেলদি লাইফস্টাইল বাছুন, নিজের যত্ন নিন৷ অযথা দুশ্চিন্তা করবেন না৷জীবনে শান্তি থাকবে৷

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment