latest Post

রুবেলকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য হ্যাপীর হাই কোর্টে রিট আবেদন

রুবেল হোসেনকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য হাই কোর্টে রিট আবেদন করেছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। হ্যাপির আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ জানিয়েছেন সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা রিটের জন্য নথি জমা দিয়েছেন। রিট আবেদনে রুলের পাশাপাশি রুবেলকে জাতীয় দল ও বিশ্বকাপ দল থেকে বাদ দিতে আদালতের নির্দেশনা চেয়েছেন হ্যাপি, যিনি সম্প্রতি এই ক্রিকেটারের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগে থানায় মামলা করেছেন। ওই মামলায় জামিনে থাকা রুবেল আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশের জাতীয় দলেও ডাক পেয়েছেন। রুবেলকে দলছাড়া করার পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট জব্দ করার আবেদনও করেছেন হ্যাপী।রুবেলের হাত থেকে হ্যাপীর ‘জীবন রক্ষায়’ পুলিশি নিরাপত্তা দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে ওই আবেদনে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment