খালেদা জিয়া আন্দোলন নয় জঙ্গিবাদ করছেন মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া যা করছেন তা আন্দোলন নয় জঙ্গিবাদ। আর আমরা দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবো। দেশের মানুষের নিরাপত্তার জন্য যা করা দরকার সব করবো। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন, সময় হলে নির্বাচন হবে তার জন্য প্রস্তুতি নিন। আপনার ভুলের খেসারত এ দেশের জনগণ দেবে না।
এর আগে অবরোধের মধ্যে নাশকতার শিকার বিভিন্ন জনের স্থিরচিত্র সংসদে দেখান সংসদ নেতা হাসিনা। এ নির্মমতার বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগাপ্লুতও হয়ে পড়েন। এসময় তিনি অবরোধে নাশকতা ঠেকাতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে সংসদ নেতার আগে বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তাতে নিজেদের সমর্থন থাকবে বলে জানান।
শেখ হাসিনা বলেন, আমরা ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে এগুচ্ছি। জনগণের নিরাপত্তা দিতে যা যা করতে হয়, করব। গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনের কথা বলে বিএনপি নেত্রী জনগণকে হত্যা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী। উনি মানুষের ওপর জুলুম করছেন। কোনো জুলুম বরদাশত করা যাবে না।
নাশকতাকারীদের প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করবে- প্রত্যেক পাড়ায় মহল্লায় সন্ত্রাস-জঙ্গি বিরোধী কমিটি করে শান্তি-শৃঙ্খলারক্ষা বাহিনীকে সহযোগিতা করে রুখে দাঁড়ান। যারা জড়িত তাদের ধরিয়ে দিবেন। অবরোধে নাশকতার শিকার নিরীহ মানুষের চিত্র তুলে ধরে আবেগাপ্লুত সংসদ নেত্রী বলেন, কোনও জাতীয় ইস্যু নয়। ব্যক্তিগত কারণে উনি (খালেদা) খুন করে যাচ্ছেন। খুনির বিচার যা হওয়া উচিত, সেই বিচার হবে।

0 comments:
Post a Comment