latest Post

রাজধানীতে পুলিশের গাড়িতে বোমা হামলা, আহত ১৬

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে ১২ তম দিনে রাজধানীর মৎস ভবন এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলা চালিয়েছে দূর্বত্তরা। এতে এসআইসহ ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment