latest Post

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট : সেনা অভ্যুত্থানের গুজব

পাকিস্তানে রোববার রাতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির প্রায় ৭০ শতাংশ এলাকা গভীর অন্ধকারে তলিয়ে যায়। এ ব্যাপারে সরকার তদন্তের নির্দেশ দেয়।রাজধানী ইসলামাবাদে অবস্থিত জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কেন্দ্র বা এনপিসিসির যান্ত্রিক ত্র“টির কারণে এই বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত এক দশকে তৃতীয় দফা দেশটি মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটে পড়ল।স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় বিদ্যুৎ বিভ্রাটের সূচনা হয়। এর ফলে রাজধানী ইসলামাবাদ, বন্দর নগরী করাচি, কোয়েটা, লাহোর, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, পেশোয়ার, হায়দ্রাবাদসহ পাকিস্তানের সব প্রধান নগরীতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এ ঘটনা যখন শুরু হয় সে সময় পাকিস্তানে ১৩ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন হয়েছে মাত্র সাড়ে ৮ হাজার মেগাওয়াট। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।করাচির প্রায় ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ নেই। বেলুচিস্তানের ২২টি জেলায় বিদ্যুৎ না থাকলেও এ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেয়েছে মারকান জেলা। কারণ ওই জেলার বিদ্যুৎ ইরান থেকে আমদানি করা হয়।  বিদ্যুৎ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা বলতে পারেননি এ কর্মকর্তা। কেউ কেউ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এ পরিস্থিতি ৭ ঘণ্টার মতো স্থায়ী হতে পারে।এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পাকিস্তানে সেনা অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। অতীতে সেনা অভ্যুত্থানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কারণেই এ ধরনের গুজব হালে পানি পেয়েছে। এ ছাড়া বিদ্যুৎ পরিবহন ব্যবস্থার ওপর সন্ত্রাসী এবং সাইবার হামলার গুজবও শোনা গেছে।অবশ্য এরই মধ্যে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment