latest Post

১৫ জেলায় চলছে ছাত্রদলের সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা, ১২ জানুয়ারি : রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি জেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী দলের ডাকা হরতাল চলছে। তবে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের দিন এ হরতালের ঘোষণা দেয় বিএনপির নেতৃত্বাধীন এ ছাত্র সংগঠনটি।
গতকাল রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংগঠনের সংশ্লিষ্ট জেলা শাখাগুলোও থেকে এ হরতাল আহ্বান করেছে। বিজ্ঞপ্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ হরতাল পালন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ছাত্রদলের ডাকা হরতালের আওতাভূক্ত জেলাগুলো হচ্ছে- ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ (সাংগঠনিক জেলা), ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় এ হরতাল পালন করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলা নেতাদের আজ হরতাল সফল করতে নির্দেশ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে বগুড়ায় রবিবারের হরতালের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছে জেলা বিএনপি। ছাত্রদলের মতো একই কারণে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা এবং খালদো জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজীতেও সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
প্রসঙ্গত ৫ জানুয়ারি পুলিশ ওই কার্যালয়ের ফটকে পুলিশ তালা দিলে সমাবেশের জন্য বের হতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন খালেদা। এর পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রেসক্লাব এবং বৃহস্পতিবার রাতে বনানী থেকে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এসব কারণই আজ সোমবারের হরতাল ডেকেছে ছাত্রদল।
 

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment