মিলোস রাওনিককে হারিয়ে ক্যারিয়ারের ১ হাজারতম ম্যাচ জয়ের সঙ্গে, প্রথমবারের মত ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসের চ্যাম্পিয়ন হলেন সুইস তারকা রজার ফেদেরার। ফাইনালে রাওনিককে ৬-৪, ৬-৭ ও ৬-৪ গেমে হারিয়ে ব্রিসবেন সেরার মুকুট পড়েন আসরের শীর্ষ বাছাই এই তারকা।
কোয়ার্টার ও সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়েই ফাইনাল নিশ্চিত করেছিলেন বিশ্ব র্যাংকিংয়ের ২ নম্বর তারকা ফেদেরার। ফাইনালেও ব্রিসবেনের প্যাট র্যাফটার এরেনায়, কানাডিয়ান প্রতিপক্ষ মিলোস রাওনিকের বিপক্ষে সহজেই প্রথম সেটে ৬-৪ গেমে জয় পান ফেড এক্স। তবে ২য় সেট টাইব্রেকে গড়ালে, ৭-৬ গেমে তা জিতে নিয়ে ম্যাচে ফেরেন রাওনিক।
কিন্তু ৩য় সেটে ফেদেরারের শক্তিশালী সার্ভের কাছে হার মানতে হয় রাওনিককে। ৩য় সেট ৬-৪ গেমে জিতে নিয়ে, ২ ঘন্টা ১৩ মিনিটের লড়াই শেষে ব্রিসবেন ওপেনের শিরোপা জিতেন ফেড এক্স। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের টেনিস গ্রেট জিমি কনর্স ও চেক প্রজাতন্ত্রের ইভান লেন্ডলের পর তৃতীয় পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ১ হাজারতম ম্যাচ জিতলেন ফেদেরার।

0 comments:
Post a Comment