latest Post

নতুন টাইটানিকে জেনিফার লরেন্স

টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরুনের পরবর্তী মেগা বাজেটের সিনেমা দ্য ড্রাইভ-এ অভিনয় করতে চলেছেন জেনিফার লরেন্স।জেমস ক্যামেরুনের এই সিনেমাটিকে অনেকেই বলছেন নতুন টাইটানিক। কারণ দ্য ড্রাইভ সিনেমা টাইটানিকের মতই পানি ও প্রেমের গল্প নিভর্র। দ্য ড্রাইভ সিনেমায় দেখানো হবে ফ্রি ড্রাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস ও তার স্ত্রী অডরে মেস্ট্রের জীবনী।
বাস্তবে অডরে মেস্ট্র ৫৫৭.৭ ফুট নিচে ড্রাইভিং করতে গিয়ে মারা যান। স্ত্রীর রেখে যাওয়া ড্রাইভিং স্বপ্নকে সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করে দেখান স্বামী ফ্রান্সিসকো। বাস্তবে ঘটা সেই ঘটনা নিয়ে ক্যামেরুনের এই সিনেমা। এতে মেস্ট্রের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার।চলতি বছরের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment