কোনো মানসিক চাপ নেই। সব বিতর্ক ভুলে বিশ্বকাপে ভাল করতে চাই। কেননা এই বিশ্বকাপ আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জের! কথাগুলো বলেছেন টাইগার পেসার রুবেল হোসেন। সেই সঙ্গে খারাপ সময়ে তাকে সমর্থন দেয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান রুবেল।
বুধবার বিসিবিতে সাংবাদিকদের এসব কথা বলেন এই পেসার। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে দেশের মাটিতে আজ শেষ দিনের মত ব্যাট-বলে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এ সময় রুবেল বলেন, 'অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমি চিন্তিত নই। এখন পুরো মনোযোগ সামনের বিশ্বকাপের দিকে। দলের হয়ে বড় দায়িত্ব পালন করতে চাই।'
তিনি এ সময় মানসিক অস্থিরতায় থাকাকালীন পাশে থেকে যারা সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

0 comments:
Post a Comment