latest Post

আপনার পছন্দের মেয়েকে পটানোর কৌশল!

আপনি পছন্দ করুন বা নাই করুন, মানুষকে পটানো বেশ কার্যকর এবং ভালো একটি গুণ। এর মাধ্যমে আপনি কাউকে বেশি কথা না বলেও তার মনের কাছাকাছি চলে যেতে পারেন। তবে পটাতে হলে সঠিক পরিস্থিতি এবং সঠিক সময় বুঝতে হবে আপনাকে। এ সম্পর্কে পাঁচটি টিপস দেওয়া হলো।

১. সুন্দর মুড
পটানোর সবচেয়ে প্রয়োজনীয় শর্তটি হলো ভালো মুড। যাকে পটাবেন তার যদি মুড ভালো না থাকে তবে পটানোর সব চেষ্টা বৃথা যাবে। সুন্দর মুডে সুন্দরভাবে পটালে দারুণ ফল পাওয়া যাবে।
২. মুখে হাসি থাকতে হবে
হাসির জন্য আপনাকে অর্থ খরচ করতে হয় না। অথচ একটি আন্তরিক হাসি অপরিচিত একজনকে কাছে আনতে পারে। বিশেষ মুহূর্তে আপনার মিষ্টি হাসি অন্য একজনের কাছে স্পেশাল কিছু হতে পারে। পটানোর ক্ষেত্রে দেখা গেছে, যাদের মুখে হাসি কম তারা অনেক পিছিয়ে থেকেছে।
৩. চোখে চোখ
এই টিপসটি মেয়েদের পটানোর কাজে লাগে। আপনি মেয়েটির চোখে চোখ রাখলে মেয়েটিও এক সেকেন্ডের জন্যে হলেও আপনার চোখে চোখ রাখতে বাধ্য। আর এইটুকুর অনুভূতি অসীম। চোখে চোখ রাখলে বোঝা যায় আপনি তার প্রতি আগ্রহী এবং আত্মবিশ্বাসী। কাজেই সঙ্গী বা সঙ্গীনিকে চোখে চোখ রাখার যাদুময় অনুভূতি দিন।
৪. দৃষ্টিতে উন্মত্ত ভাব রাখবেন না
অনেকেই পরিস্থিতিকে ব্যর্থতার মুহূর্তে ভেবে নিয়ে তার স্বাভাবিক মানসিক অবস্থা ধরে রাখতে পারেন না। তখন তার চোখে এক ধরনের উন্মত্ততা ফুটে ওঠে। এটি নেতিবাচক বিষয়। আপনার চেষ্টা চালিয়ে যান ঠাণ্ডা মাথায়। পরিস্থিতি বদলে যেতে পারে। অস্থির হবেন না, সুস্থির না থাকতে পারলে আপনি ধৈর্য হারাবেন।
৫. অব্যাহত রাখুন
তাৎক্ষণিক ফলাফল নাও আসতে পারে। এতে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়েন। আসলে হাল ছাড়া ঠিক নয়। এ প্রক্রিয়া চালিয়ে যান। সবকিছুতে তাৎক্ষণিক ফল আশা করা যায় না। ধৈর্য হারানো মানে আপনি আসলে এ কাজের যোগ্য নন। কাজেই চালিয়ে যান, এতে অভিজ্ঞতার ঝুলি ভরবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment