বলিউডে নাকি একটা প্রবাদ প্রচলিত আছে। আর তাহলো বিটাউনে নাকি নায়িকারা কখনও বন্ধু হতে পারে না। কারণ এর আগে অনেক নায়িকার মধ্যে এই প্রবাদের সত্যতা পাওয়া গেছে। কিন্তু এখন কি এমন হল যে আবারো এই প্রবাদ টেনে আনা হচ্ছে। কারণ এবার এই প্রবাদের পিছনে রয়েছেন বিদ্যা বালান আর কঙ্গনা রানাওয়াত।
নারীকেন্দ্রিক ছবিকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই দুই ডাকসাইটে নায়িকা।
বলিউডে এখন এমনিতেই নারীকেন্দ্রিক ছবি বানানোর ঝড় উঠেছে। এমন ছবির অনেকগুলোতেই অভিনয় করেছেন বিদ্যা আর কঙ্গনা। সেই প্রসঙ্গেই সম্প্রতি নারীকেন্দ্রিক ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল দুই নায়িকাকে। কিন্তু, দু’জনের গলায় শোনা গেল দু’ রকমের সুর।
বিদ্যার বক্তব্য, নারীকেন্দ্রিক শব্দটায় তার কোনও আপত্তি নেই। সাধারণত বলিউডে ছবির চিত্রনাট্য লেখা হয় নায়কের দৃষ্টিভঙ্গি থেকে। অতএব, যে ছবিতে নায়িকারা প্রাধান্য পাচ্ছেন, সেটাকে নারীকেন্দ্রিক বলতে ক্ষতি কী, বলছেন বিদ্যা বালান।
আর, ঠিক এই জায়গাতেই বিদ্যার বক্তব্য সোজাসাপটা নাকচ করে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত। তার দাবি, আদপে নারীকেন্দ্রিক ছবি বলে কিছু হয় না। সিনেমায় চরিত্রটাই আসল! চরিত্রটার সঙ্গেই নিজেদের যুক্ত করতে পারেন দর্শকরা। সেই চরিত্র পুরুষ বা নারী দুই হতে পারে। কাজেই নারীকেন্দ্রিক বলে কোনও ছবিকে তকমা দেওয়ার কোনও মানে হয় কি? পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কঙ্গনা।
আর, দুই নায়িকার এই বক্তব্য নিয়েই এখন জোর কানাঘুঁষো চলছে বলিউডে। নিন্দুকদের দাবি, বিরোধী এই মন্তব্য না কি দুই নায়িকার ঝগড়া লাগার প্রথম ধাপ। তাদের কথা সত্যি না কি, সেটা জানা যাবে ঠিক সময় এলে।(প্রিয়.কম)

0 comments:
Post a Comment