৪৮১ রান তাড়া করে মরা উইকেটে জেতা সম্ভব নয়। সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। তাই হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স বল খরচের প্রতিযোগিতায় নেমেছিলেন। তারা দুজন ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ২৯৮ বল মোকাবিলা করে মাত্র ৩৪ রান তোলেন। এ যাত্রায় আমলা ২০৭ বল খেলে করেন ২৩ রান। আর ৯১ বল খেলে ডি ভিলিয়ার্স করেছেন ১১ রান।
পঞ্চম দিনেও প্রথম সেশনের অনেকগুলো ওভার পার করেন তারা দুজন। কিন্তু দলীয় ৭৬ রানে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে যান আমলা। আউট হলে কী হবে? টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে বেশি বল খেলে কম রান করা অর্থাৎ কম স্ট্রাইক রেটের দিক দিয়ে তিনি পেছনে ফেলেছেন সবাইকে।
২৪৪ বল খেলে ২৫ রান করায় তার স্ট্রাইক রেট ১০.২৪। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইক রেট (কমপক্ষে ২০০ বল খেলে)। অন্যদিকে ১৫৭ বলে খেলে ১৭ রান নিয়ে এখনো ব্যাট করছেন ডি ভিলিয়ার্স। তার স্ট্রাইক রেট ১০.৭৫। সূত্র - রাইজিংবিডি


0 comments:
Post a Comment