latest Post

করণের সাথে অন্তরঙ্গতা বিষয়ে মুখ খুললেন বিপাশা

বিপাশা বসু আর করণ সিং গ্রোভারের রোমান্স নিয়ে বলিউডে মুখরোচক খবরের যেন শেষ নেই। গুঞ্জন ওঠে অ্যালোন সিনেমায় কাজ করতে করতে একে অন্যের খুব কাছাকাছি চলে এসেছেন।

শুধু তাই নয়, এই সিনেমায় করণকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে। আর এখান থেকে গুঞ্জনে আরও আগুন লাগতে শুরু করে। তবে সম্প্রতি বিপাশা আর মুখ বুজে থাকতে পারলেন না। অবশেষে করণ সিংয়ের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই রূপসী অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিপাশা একেবারে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদকের উপর চরম ক্ষিপ্ত হয়ে পড়েন। প্রতিবেদক বিপাশার কাছে তার আর করণের গোপনে গোপনে প্রেমের বিষয়ে জানতে। শুধু তাই নয় বিপাশাকে প্রশ্ন ছুড়ে মারেন, বিপাশার কারণেই নাকি করণ এবং তার স্ত্রী জেনিফারের মধ্যে দূরত্ব বেড়েছে?

এমন সব প্রশ্ন শুনে কি চুপ মেরে বসে থাকতে পারেন বিপাশা! অবশেষ মুখ খুললেন। বিপাশা বলেন, আমি জানি ভক্তরা আমাকে এতটুকু সম্মান করেন যে এমন খবরে তারা বিশ্বাস করবেন না। আর আমার কারণে করন-জেনিফারের সম্পর্কে দূরত্ব আসেনি। তাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক নিয়ে টানা পরন চলছিলো।

তিনি আরও বলেন, আমরা যখন এই সিনেমার শুটিং শুরু করি তার অনেক আগেই থেকেই জেনিফার এবং করণের মধ্যে ঝামেলা চলছিলো আর তা অনেক আগের কথা। সে সব কথা এখন টানা হচ্ছে কেন আমি তাই বুঝে উঠতে পারছি না। আর আপনারা যদি ইচ্ছাকৃত ভাবে আমাকে এসবের মধ্যে টেনে নিয়ে আসেন তবে আমি কিন্তু চুপ করে বসে থাকব না।

প্রসঙ্গত, জন আব্রাহামের সাথে একের পর এক সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে বিপাশার। এদিকে জেনিফারের সাথে করণের এটি দ্বিতীয় বিয়ে। আর এখানে বিচ্ছেদের ঘটনা ঘটেছে। অন্যদিকে সিনেমার বাইরে বিভিন্ন জায়গায় গভীর রাতে বিপাশা-করণকে একসাথেই দেখা যায়। তার পর পার্টিতে ঘনিষ্ঠ হয়ে যাওয়া খবর তো আর লুকিয়ে থাকে না। কাজেই একটু তো রটনা হবেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডি

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment