latest Post

হিউজের সম্মানে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে আয়োজন

৬ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। মাত্র ৫ সপ্তাহ আগে এই মাঠেই মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। এই টেস্টের আগে তার সম্মানে নানা আয়োজন করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসর শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করার সময় প্রতিপক্ষ দলের বোলার শন অ্যাবোটের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মারা যান হিউজ। তার অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পরে ক্রিকেট অস্ট্রেলিয়া সহ পুরো বিশ্ব। আর তাই ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে হিউজের স্মরণে বেশ কিছু আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সিডনি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস গ্র্যাউন্ড ট্রাস্ট ফিলিপ হিউজের স্মরণে একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবে এদিন।

মৃত্যুর আগে হিউজ ৬৩ রানে অপরাজিত ছিলেন। তাই ম্যাচের আগে ৬৩টি ব্যাট স্টেডিয়ামে রাখা হবে। এছাড়া হিউজের মৃত্যুর পর পুরো দেশের মানুষ যেভাবে হিউজকে স্মরণ করেছিলেন তার কিছু অংশও এদিন দেখানো হবে দর্শকদের সামনে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment