latest Post

জানুয়ারিতে মুক্তি পাবে ‘ওয়ার্নিং’

মাহি শুভ জুটির দ্বিতীয় চলচ্চিত্র ওয়ার্নিং। মুক্তি পেতে যাচ্ছে ২০১৫ সালের প্রথম মাসেই। সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র পাড়ায়।

কথা ছিল গত কোরবানির ঈদেই মুক্তি পাবে ওয়ার্নিং ছবি। কিন্তু ঈদে মুক্তি পাওয়া ছবির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় তখন তার ছবিটি মুক্তি দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাপল ফিল্মস।

নতুন বছরের চমক হিসেবে আসতে যাচ্ছে এই ছবি। মুক্তি পাবে নতুন বছরের ৯ জানুয়ারি। ছবিতি দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন মাহি এবং আরেফিন শুভ।

ছবিতে মাহি একজন সাংবাদিকের ভুমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে শুভকে একাধিকবার ধারণ করতে হয়েছে ছদ্দবেশ । তাইতো শুভকে দেখা যাবে বহুরূপী বেশে।

কবির বকুলের কথায় ছবির গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। বিশেষ আকর্ষন হিসেবে ছবিতে থাকছে ব্যান্ড তারকা জেমসের গাওয়া একটি গান।

ছবিতে রয়েছে আরেক ব্যান্ড তারকা শাফিন আহমেদের গাওয়া একটি গান। এছাড়াও ওয়ার্নিং ছবির ফেসবুক শিরোনামের একটি গানটি সাড়া ফেলেছে শ্রোতামহলে।

ছবিটি আনকাট সেন্সর পায় গত ২৮ সেপ্টেম্বর। অ্যাকশন থ্রিলারধর্মী গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। মাহি শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, শিমুল খান

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment