latest Post

বড় পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও থাকবেন তিশা

ছোটপর্দায় সাবলীল অভিনয় দিয়ে অসংখ্য দর্শকের  হৃদয় জয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন বড়পর্দায় অভিনয়ের জন্যও। তবে এর আগের ছবিগুলোর সঙ্গে, দৃশ্যায়ন শুরু হওয়া নতুন চলচ্চিত্র মেন্টালের আছে বড় পার্থক্য। আর এসবকিছু নিয়েই তিশা কথা বললেন রঙ্গমঞ্চের সঙ্গে।

তিশার চলচ্চিত্র অভিনত্রী হয়ে ওঠার গল্প লেখা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানওয়ে আর টেলিভিশন ছবির মাধ্যমে। এবার তিনি নাম লিখিয়েছেন বানিজ্যিক ধারার ছবিতে। তবে মোটেই নতুন কিছু মনে হচ্ছে না তার কাছে।

তবে চলচ্চিত্র নিয়ে  ভবিষ্যতে তিশার রয়েছে নানা পরিকল্পনা। একপ্রশ্নের উত্তরে সেটাই বললেন এই অভিনেত্রী।

ছোট পর্দায় নিজের জনপ্রিয়তাকে দায়বদ্ধতা মনে করেন তিশা। তাইতো বড় পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও তাকে দেখা যাবে নিয়মিত।

নতুন ছবির ব্যাপারে এদেশের নির্মাতাদের সঙ্গে যেমন কথা চলছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত এই অভিনেত্রী, এবার আভাস দিলেন বিদেশী চলচ্চিত্রে নাম লেখানোর ব্যাপারে।

অভিনয়ের পেশাদারিত্ব নিয়ে অভিজ্ঞতা আর অর্জনের পথে তিশার এই পথচলা।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment