latest Post

কোহলি-রাহানের ব্যাটে ভারতের চমৎকার লড়াই

কোহলি ও রাহানের ২৬২ রানের বিশাল জুটিতে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৩১ রানের ভালই জবাব দিচ্ছে সফররত ভারত। তৃতীয় দিনশেষে তারা এখন পিছিয়ে ৬৮ রানে। তবে দিনের একেবারে শেষ বলে কোহলির আউটে ব্যাকফুটে পড়ে যায় ভারত। ফলে ৮ উইকেটে ৪৬২ রানে দিনশেষ করে ভারত।

আগের দিনের ১ উইকেটে ১০৮ রান নিয়ে খেলতে নেমে ভিজয় ও পূজারাকে হারায় টিম ইন্ডিয়া। ভিজয় ৬৮ ও পূজারা করেন ২৫ রান। কিন্তু এরপর বিরাট কোহলি ও রাহানে মিলে দারুণভাবে হাল ধরেন। এই জুটি করে ২৬২ রান।

কিন্তু ১৪৭ রান করে রাহানে আউট হলে ঘটে ছন্দ পতন। খুব দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান রাহুল, অধিনায়ক ধোনি ও অশ্বিন। তবে টেলেন্ডার শামিকে নিয়ে ভাল অবস্থানে থেকেই দিনটা শেষ করার ইঙ্গিত দিচ্ছিলেন কোহলি। যদিও দিনের খেলা শেষ হবার শেষ মুহূর্তে জনসনের একটি ওয়াইডিশ ডেলিভারিতে বোকা বনেন কোহলি।

তার আগে ১৮ চারে ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বিরাট কোহলি।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment