এবার হিউজকে স্মরণ করা হবে ভিন্নভাবে। এভারেস্টের চূড়ায় উঠবে অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিউজের ব্যবহৃত ব্যাট।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) প্রস্তাব করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। শুক্রবার সিএ চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ব্যথাতুর মনে উৎসবের এ লগ্নে পা রেখেছি আমরা। মানুষের সাড়া আমাদের অনেক বড় সান্ত্বনা। নানাভাবেই এটি বাড়ছে।’
এডওয়ার্ডস আরও জানালেন, আগামী বছরের পর্বত আরোহণ মৌসুমে (মার্চ-এপ্রিল) এভারেস্টের চূড়ায় নেওয়া হবে হিউজের ব্যাট। এ ছাড়া প্রয়াত এ ক্রিকেটারের স্মরণে নেপালে ৬৩ ওভারের একটি ম্যাচও আয়োজন করা হবে।


0 comments:
Post a Comment