latest Post

সালমানকে ছেড়ে গেলেন প্রেমিকা ইউলিয়া !

salman with girl friend
 রোমানীয় টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুরের সঙ্গে বলিউডের অভিনেতা সালমান খানের সম্পর্ক নতুন টানে ফিরেছে। সম্প্রতি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়  ইউলিয়াকে নিজ দেশে ফিরে যেতে হয়েছে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অনেক দৌড়ঝাঁপ করেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি খান সাহেব। অবশ্য রোমানিয়া থেকে ভারতে থাকার ভিসার মেয়াদ বাড়িয়ে আবার মুম্বাই ফিরবেন ইউলিয়া।

সালমানের সঙ্গে সখ্যের রেশ ধরে গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘ও তেরি’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার সুযোগ পান ইউলিয়া। তাঁকে বলিউডে প্রতিষ্ঠিত করার দায়িত্বও নিয়েছেন খান সাহেব। নভেম্বর মাসে সালমানের ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে বেশির ভাগ সময় সালমানের পাশাপাশি দেখা যায় ইউলিয়াকে। এভাবে ইশারা-ইঙ্গিতে ইউলিয়াকে বর্তমান প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন সালমান।
অর্পিতার বিয়েতে সালমান-ইউলিয়ার অন্তরঙ্গতা সবার নজরে পড়ে। ইউলিয়া যাতে অর্পিতার বিয়েতে অংশ নিতে পারেন সে জন্য সালমান মুম্বাইয়ে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাশেই একটি পাঁচ তারকা হোটেলে ইউলিয়ার থাকার ব্যবস্থা করেন।

সালমানের ৪৯তম জন্মদিন ২৭ ডিসেম্বর। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সালমানের আশপাশে থাকার প্রচণ্ড ইচ্ছে থাকলেও ইউলিয়ার সেই ইচ্ছে পূরণ হওয়ার পথ আপাতত বন্ধ। এবারের জন্মদিনটা সম্ভবত ইউলিয়াকে ছাড়াই পালন করতে হবে সালমানকে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment