latest Post

গ্রেফতারি পরোয়ানা লাল মসজিদের ইমামের বিরুদ্ধে

পাকিস্তানে তালেবান হামলার প্রতিবাদে বিক্ষোভকারীদের হুমকির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদের ইমাম আব্দুল আজিজের বিরুদ্ধে।

পেশোয়ারে স্কুলে হামলার নিন্দা জানাতে অসম্মতি জানান আব্দুল আজিজ। এর প্রতিবাদে লাল মসজিদের বাইরে বিক্ষোভ করতে থাকে সুশীল সমাজের প্রতিনিধিরা। সেসময় তাদের হুমকি দেয়া হয় বলে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে তাকে গ্রেফতার করা যে কোনভাবে ঠেকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লাল মসজিদের মুখপাত্র। আজিজ তালেবানদের সমর্থন দিয়ে থাকেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত সপ্তাহে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলায় ১৩৩ শিক্ষার্থীসহ নিহত হয় ১৫২ জন।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment