আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এই মহাযজ্ঞের আগে নিজে থেকেই পাকিস্তান দলের প্রাথমিক স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৭ বছর বয়সী অফস্পিনার সাঈদ আজমল।
গত তিন বছর ধরে নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজমল। বেশ কয়েক বছর ধরে সব ধরণের ক্রিকেটে নিজেদের দেশের সেরা উইকেট সংগ্রাহকও তিনি। কিন্তু হঠাৎ করেই গত আগস্টে শ্রীলঙ্কা সফরে অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত আজমল নিষিদ্ধ হন বোলিং থেকে। যদিও গত কয়েক মাস ধরেই অ্যাকশন শোধরানোর জন্য কাজ করে যাচ্ছেন।
পাকিস্তানের ৩০ জনের প্রাথমিক দলেও তাকে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু নির্ধারিত সময়ের আগে বোলিং অ্যাকশন পুরোপুরি শোধরাতে ব্যর্থ হওয়ায়, শেষ পর্যন্ত নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন আজমল।

0 comments:
Post a Comment