latest Post

রাজধানীতে হরতালের আগে বাসে আগুন

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতালের আগে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, ঘটেছে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও। রোববার সন্ধ্যায় পল্টন মোড়ে বাসস-এর অফিসের বিপরীতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশ বারোজন যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসটির ভেতরে কেউ ছিলো না। পরে শাহবাগ থানার পরিদর্শক হাবিল হোসেন জানান, দুর্বৃত্তরা ওই এলাকায় একটি বাসে আগুন দেয়।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, বিকাল ৫টার দিকে বিএনপির প্রধান কার্যালয়ের কিছুটা দূরে গাজী ভবনের সামনের সড়কে একটি হাতবোমা ফাটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতাদের মুক্তির দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোট সোমবার এই হরতাল ডেকেছে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment