রাশিয়ার অবনিন্সকে একটি বিড়াল এক মানব শিশুকে ঠান্ডায় জমে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। অবনিন্সকের এক অ্যাপার্টমেন্ট ব্লকের পাশের আস্তাকুড়ে শিশুটীকে পরিত্যাক্ত অবস্থায় খুজে পায় বিড়ালটি। ঐ সময়ে শহরের তাপমাত্রা ছিল শুন্য ডিগ্রীরও নিচে। মার্শা নামের বিড়ালটি শিশুটিকে আস্তাকুড়ে খুজে পাওয়ার সাথে সাথে তার নরম পশম দিয়ে শিশুটিকে উষ্ণ রাখে প্রায় কয়েক ঘন্টা।
ঐ অ্যাপার্টমেন্ট ব্লকের একজন বাসিন্দা নাদেঝদা মাখোভিকোভা রেন টিভিকে বলেন, “একটি বিড়ালের করুণ ডাক শুনে আমি নিচে নেমে আসি এবং শিশুটিকে কাদতে দেখি।“
হাসপাতালের কর্মীরা জানান শিশুটী সম্পূর্ন সুস্থ আছে কিন্তু মার্শার বীরত্বপূর্ণ মাতৃত্বের কারণে ছেলে শিশুটি তীব্র ঠান্ডাতেও বেচে ছিল এবং ভালো আছে। তারা আরও জানান তারা যখন শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন তখনও মার্শা তাদের পিছু পিছু আসছিল আর খুব নরম সুরে ডাকছিল। বিড়ালটির এই অভুতপূর্ব মাতৃত্বসুলভ আচরণে সবাই অভিভুত।

0 comments:
Post a Comment