দেশের বর্তমান রাজনৈতিক সংকটকে মহাদুর্যোগ আখ্যা দিয়ে, তা নিরসনে সব দলকে এক প্লাটফর্মে বসে আলোচনার আহ্বান জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সহিংসতা, জ্বালাও পোড়াও আর দমনপীড়নের বিরুদ্ধে, বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে এরশাদ এই আহ্বান জানান। গত কয়েকদিনের সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, মানুষ পুড়িয়ে মেরে, সহিংসতা করে ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু বিএনপি জনগণকে জিম্মি করে রাজনীতি করতে চায়। অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধেরও আহবান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

0 comments:
Post a Comment