latest Post

আওয়ামী লীগের ৫ জানুয়ারি পাল্টা কর্মসূচি

আগামী ৫ জানুয়ারি অনুমতি না পেলেও সমাবেশ করার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়েছে বিএনপি। অপরদিকে ওইদিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, ৫ জানুয়ারি অনেক কিছু করে ফেলবে বলে যারা হুমকি-ধামকি দিচ্ছেন সেই কাগুজে বাঘদের খুঁজেও পাওয়া যাবে না।

এসময় তিনি জানান, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ঢাকাসহ সারাদেশে বিজয় র‌্যালি করবে। আর বিকালে ঢাকার ১৬টি স্পটে গণতন্ত্রের বিজয়ে সমাবেশ করবে। এতে কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে অংশ নেবেন।

এ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৫ জানুয়ারি সমাবেশ করার ব্যাপারে বিএনপির অনড় অবস্থানের কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment