নতুন বছরের প্রথম দিনই প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামছে ইংলিশ ক্লাবগুলো। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্টোক সিটির বিপক্ষে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সান্ডারল্যান্ডের, লিভারপুল লিস্টার সিটির এবং আর্সেনাল মুখোমুখি হবে সাউদাম্পটনের। ম্যাচগুলো শুরু হবে রাত ৯টায়। আর রাত সাড়ে এগারোটায় লন্ডন ডার্বিতে চেলসি মুখোমুখি হবে টটেনহাম হটস্পারের।
দুঃস্বপ্নের এক বছর শেষে আবারো সু-সময় ফিরে এসেছে থিয়েটার অব ড্রিমে। গত নয় ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ তিন ম্যাচের দুই ড্র-এ, রেড ডেভিলদের শিরোপার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।
তবে আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া রুনি-ভ্যান পার্সিরা। এতে রেড ডেভিলদের রসদ যোগাচ্ছে লুক শ, ক্রিস স্মলিং ও রাফায়েলের ইনজুরি কাটিয়ে দলে ফেরাটা। যদিও ডি মারিয়া, ফেল্লাইনি, রোহো ও ডেলি ব্লিন্ডদের পাবেন না ভ্যান হল। তবে স্টোক সিটির বিপক্ষে শেষ ১৩ ম্যাচের ১১টিতেই জয় পাওয়ায় এবারও জয়ের পাল্লাটা ঝুকে থাকবে ইউনাইটেডের দিকেই।
অন্যদিকে, ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সান্ডারল্যান্ডের। গত ১০ ম্যাচে অপরাজিত থাকা সিটিজেনরা ব্ল্যাক ক্যাটদের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপার রেসে চেলসির সাথে ব্যবধান কমাতে চায়। তবে সাসপেনশনের কারণে এ ম্যাচে মিডফিল্ডার ফার্নান্দিনহোকে পাবে না সিটিজেনরা।
তবে এ দু'দলের সবশেষ ১০ লড়াইয়ে ৪টিতেই জয় পেয়েছে সান্ডারল্যান্ড। যা কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে তাদের। কিন্তু ব্ল্যাক ক্ল্যাটদের বিপক্ষে ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে অপরাজিত থাকায়, এবারও পুরো তিন পয়েন্টই চায় ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে, লন্ডন ডার্বিতে ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে টটেনহাম হটস্পার মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসির। সম্প্রতি দারুণ ফর্মে থাকায় স্পারসদের বিপক্ষেও জয় তুলে নিয়ে টেবিলে শীর্ষে নিজেদের স্থান আরও শক্ত করতে চায় হোসে মরিনহোর শিষ্যরা। আর শেষ ১৩ অ্যাওয়ে ম্যাচের মাত্র ১টিতে হারায়, ব্লুজদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
অন্যদিকে ঘরের মাঠে চেলসির বিপক্ষে শেষ ৮ ম্যাচের মাত্র ১টি হারা টটেনহামও চায় মর্যাদার লড়াইয়ে জয় তুলে নিতে।

0 comments:
Post a Comment