latest Post

ক্রিকেটার রুবেলের জামিন মঞ্জুর

মডেল নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমানের আদালত জামিনের আদেশ দেন। রুবেলের আইনজীবী মনিরুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে আসেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। তখন তার আইনজীবীরা জামিন আবেদন করেন।

ধর্ষণের অভিযোগে ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি (১৯)। মামলার অভিযোগ করা হয়, জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার হ্যাপির সাঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপরে মামলা তুলে নিতে মুঠোফোনে হুমকি দেওয়া হয় বাদী নাজনীন আক্তার হ্যাপিকে। বলা হয়, দু-একদিনের মধ্যে মামলা তুলে না নিলে অপহরণ করে করে গুম করে ফেলা হবে। পরে নিরাপত্তার জন্য মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মডেল নাজনিন আক্তার হ্যাপী

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment