latest Post

মির্জা ফখরুল আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। গতকাল দুপুর থেকেই তিনি জাতীয়  প্রেসক্লাবে অবস্থান করছিলেন। আজ প্রেসক্লাব থেকে বের হওয়ার পথে পুলিশ ঘিরে ফেলে। এর পর তাকে নিজ গাড়িতে করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ গাড়িটির সামনে পুলিশের প্রিজন ভ্যান ও গাড়িও রয়েছে।  
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন ফখরুল। সংবাদ সম্মেলনের কয়েক মিনিট পর নিজের গাড়িতে করে প্রেসক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। ফটকে পুলিশ তার গাড়িটি আটকে দেয়। তাকে আটক করা হচ্ছে বলেও জানানো হয়।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment