টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ট্রাক ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে কালিহাতির সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলবাহী একটি লরির সঙ্গে ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের দুই যাত্রী ও হাসপাতালে নেওয়ার পর ট্রাকের হেলপারসহ দুজন মারা যান।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামানের জানান, সকালে উত্তরবঙ্গগামী ট্যাক্সিক্যাবটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্যাক্সিক্যাবের ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৬ জন। আহত যাত্রীদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও ওসি জানান, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহত ৩ জনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

0 comments:
Post a Comment