latest Post

উ.কোরিয়ার সাথে আলোচনা করতে প্রস্তুত দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই বলেছেন, তিনি কোন পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন বলে গণমাধ্যমে জানা গেছে। আজ সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের পথ প্রশস্ত করতে প্রয়োজন হলে যে কারোর সাথে তিনি বৈঠক করবেন। কিম জং-উন তার নতুন বছরের বার্তায় পরিস্তিুতি যদি ঠিকঠাক থাকে তাহলে আলোচনা হতে পারে বলে মতপ্রকাশ করেন। কোরীয় যুদ্ধের পর দুই দেশের নেতারা ২০০০ ও ২০০৭ সালে কেবল দুইবার বৈঠকে বসেছিলেন। এদিকে কিম পয়লা জানুয়ারি তার ভাষণে বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ভেস্তে যায়নি। তবে সংযত কথাবার্তা উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে।
এ প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সোমবার তার নতুন বছরের ভাষণে বলেন, আলোচনার জন্য তিনি কোন পূর্বশর্ত নির্ধারণ করবেন না। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে উ. কোরিয়াকে ‘আন্তরিক’ পদক্ষেপ নিতে হবে।
উ. কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে তিনবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এতে দ. কোরিয়ার সাথে দেশটির সম্পর্কের অবনতি ঘটে।
দ. কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ করলে উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা আপাতত আর করবে না বলে জানিয়ে দেয়। তবে উ. কোরিয়ার এ প্রস্তাব প্রত্যাখান করে চলতি সপ্তাহে সিউল ও ওয়াশিংটন যৌথ সামরিক মহড়া চালাবে বলে কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়।
প্রসঙ্গত কোরীয় যুদ্ধের অবসানের পর দুই কোরিয়ায় আটকে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনীর জন্য কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আলোচনা করতে উ. কোরিয়ার প্রতি আহ্বান জানান পার্ক গিউন-হাই। দুই কোরিয়ায় আটকে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনীর জন্য সর্বশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে উ”চ-পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক হয়। এর ফলে গত ৬০ বছর ধরে পৃথক পরিবারের সদস্যদের পুনর্মিলনীর সুযোগ সৃষ্টি হয়। তবে দুই কোরিয়ার সীমান্ত এলাকায় উ. কোরিয়া বিরোধী লিফলেট প্রচার বন্ধে দক্ষিণ কোরিয়া যথেষ্ট কিছু করছে না পিয়ংইয়ং এমন অভিযোগ তোলার পর অক্টোবরে পরবর্তী বৈঠক বাতিল হয়ে যায়।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment