এই নতুন মূল্য আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ভালমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৪ টাকায়। গত ৫ নভেম্বর থেকে কমে যাওয়া দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৫২১ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৯৩ টাকা।
পরিবর্তিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি ৪২ হাজার ৪২১ টাকার বদলে ৪৩ হাজার ৯১৫ টাকায় বিক্রি হবে। এ ক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৯৪ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি এখন বিক্রি হবে ৩৭ হাজার ২৬৬ টাকায়। এখন এ মানের স্বণের্র দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা। এ ক্ষেত্রে বেড়েছে এক হাজার ৪৯৩ টাকা।
আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি ২৪ হাজার ৮৬ টাকার বদলে এখন তা ২৫ হাজার ৫৪৪ টাকায় বিক্রি হবে। ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৫৮ টাকা। এ দিকে স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রূপার দামও বাড়ছে। এখন প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫০ টাকা। বর্ধিত দামে তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। প্রতি ভরি রূপার দাম বেড়েছে ৫৮ টাকা।

.jpg)
0 comments:
Post a Comment