latest Post

চিত্রনায়িকা আঁচল আবার আলোচনায়

চিত্রনায়িকা আঁচল গত ঈদে ‘কিস্তিমাত’ ছবির ব্যাপক সাফল্যের পরও হঠাৎ আলোচনা থেকে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবির মুক্তির তারিখ নির্ধারণের মাধ্যমে আবারো আলোচনায় ফিরলেন তিনি। আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে আঁচল অভিনীত একশনধারার ছবি ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গত বছরের ১২ আগস্ট এর চিত্রধারণের কাজ শুরু হয়। ঢাকা ও কক্সবজারসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। চিত্রধারণের কাজ শেষে গত নভেম্বরেই ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। অবশেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে। প্রথম দফায় এ বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও, রাজনৈতিক অস্থিরতার কথা চিন্তা করে আগামী ১০ এপ্রিল ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করেই ছবিটি মুক্তি দিতে চলেছেন পরিচালক। বৈশাখে বড়পর্দায় ফেরা প্রসঙ্গে আঁচল বলেন, ‘কিস্তিমাত ছবিটি নিয়ে দর্শকমহল থেকে দারুণ সাড়া পেয়েছি। আশা করি, নতুন ছবিটিও প্রত্যাশিত সফলতা অর্জন করবে।’ ২০১৫ সালটা আঁচলের জন্য দারুণ সুময়। কারণ এ বছরই তার অধিকসংখ্যক ছবি মুক্তি পাবে। বর্তমানে আঁচলের হাতে ৮-১০টি ছবি রয়েছে। ছবিগুলোর মধ্যে রয়েছেথ আবুল কালাম আজাদের ‘হৃদয় দোলানো প্রেম’, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’, ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’, মনতাজুর রহমান আকবরের ‘বোঝে না সে বোঝে না’, ‘থ্রি লাভারস’, ‘মিস ইউ’ প্রভৃতি। আঁচল জানান, এরমধ্যে ‘আজব প্রেম’, ‘বোঝে না সে বোঝে না’, ‘আড়াল’ শীর্ষক ছবিগুলো দুই-তিন মাসের মধ্যেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া ‘থ্রি লাভারস’, ‘মেন্টাল’ ও ‘মিস ইউ’ ছবিগুলোর কাজও দ্রুত এগিয়ে নিচ্ছেন তিনি। আঁচল বলেন, মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোয় শতভাগ মনোযোগ দিয়ে অভিনয় করেছি। অভিনয়ের ক্ষেত্রে বিন্দুমাত্রও নিজেকে ছাড় দিইনি। আশা করি, ছবিগুলো দর্শকদের দৃষ্টি কাড়বে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment