বাংলাদেশের ফুটবলের উন্নয়নের পাশাপাশি শেখ রাসেল ক্রীড়া চক্রকে দেশের এক নম্বর ফুটবল দলে পরিনত করতে দলের সাথে যুক্ত হলো বসুন্ধরা গ্রুপ। এই লক্ষ্যকে সামনে রেখে শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। দায়িত্ব নিয়েই ক্লাটি নিয়ে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি।
শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন‘ শেখ রাসেল ক্রীড়াচক্রকে দেশের ১ নম্বর দল করতে চাই। দলটি যেনো চ্যাম্পিয়ন হয়, সেটাই আমার লক্ষ্য।
শুধু শেখ রাসেল ক্রীড়াচক্রকেই বদলে দেয়ার প্রত্যয়ে সীমাবদ্ধ থাকতে চান না তিনি, বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে পৌছে দিতেও অবদান রাখতে চান নবাগত এই সংগঠক।
তিনি আরো বলেন দেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে চাই। সবার সহযোগিতা নিয়ে দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। দেশের ফুটবলের হারানো জৌলুস ফিরিয়ে আনতেও আমার চেষ্টা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলটির ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল, কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডাইরেক্টর ইন চার্জ ইসমত জামিল আকন্দ এবং শেখ রাসেল ক্রীড়াচক্রের মন্টেনেগ্রের কোচ দ্রাগন দোকানোভিচ।

0 comments:
Post a Comment